Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কোয়েল মল্লিক সহ আরও তিনজনের করোনা পজেটিভ

Updated :  Saturday, July 11, 2020 1:41 PM

কোয়েল ও তার স্বামী তথা সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং সহ রঞ্জিত মল্লিক এবং তার স্ত্রী দীপা মল্লিকের করোনা পজেটিভ এসেছে। এই কথা কোয়েল মল্লিক নিজেই টুইটারে লেখেন, “বাবা-মা রানে এবং আমার করোনা ধরা পড়েছে আমরা সবাই কোয়ারান্টাইন আছি”। এই টুইটের পরেই চর্চা হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। সবার প্রশ্ন তার সদ্যজাত পুত্র সন্তান সুস্থ আছে কিনা। গত ৫ মে অভিনেত্রীর সন্তান জন্ম নেয়।

নিসপাল সিং রানে বলেন, “তিনদিন আগে জ্বর ও সর্দিকাশির জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলাম। চিকিৎসক নিয়ম মেনে আমায় COVID-19 টেস্ট করাতে বলেন। আমি টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর, আমাদের শিশু সন্তান, কোয়েল ও তাঁর বাড়ির অন্যান্য সদস্যদেরও COVID-19 টেস্ট করানোর হয়। কোয়েল, দীপা মল্লিক, রঞ্জিত মল্লিকের রিপোর্টেও করোনা পজিটিভ আসে। তবে আমার আর কোয়েলের সন্তান সুস্থ রয়েছে। ওর রিপোর্ট নেগেটিভ। এমনকি আমার বাবা-মায়ের রিপোর্টও নেগেটিভ এসেছে। এই মুহূর্তে আমার ও কোয়েলের শিশু সন্তান আমার বাবা-মায়ের দেখাশোনায় রয়েছে”।

এছাড়াও রঞ্জিত মল্লিকের কথায়, “এটা লুকোচুরির বিষয় নয়। মানুষের সচেতন হওয়া দরকার, তাই আমরাও বিষয়টা সকলকে জানিয়েছি। কেউ যদি কোনওভাবে অসুস্থবোধ করেন, চিকিৎসকের পরামর্শ নিন। সেই মতো চলুন। আমি এবং আমার স্ত্রী গলফ ক্লাব রোডের বাড়িতে রয়েছি, আর কোয়েল নিসপাল রয়েছে বালিগঞ্জের বাড়িতে। তবে কোয়েলের সন্তান সুস্থ রয়েছে। আশাকরি সবাই সুস্থ হয়ে যাবে।”

প্রসঙ্গত, পরিচালক সৃজিত মুখার্জি কোয়েল মল্লিকের টুইটারে তাদেরকে সুস্থ হয়ে ওঠার কামনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।