Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: আম্রপালি নিরাহুয়া জুটির এই সেরা ৩ হট রোম্যান্সের ভিডিও ভক্তদের হুঁশ উড়িয়ে দিয়েছে, দেখুন ভিডিও

Updated :  Wednesday, July 6, 2022 1:23 PM

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য।

নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন। পাশাপাশি ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়। আজকের এই প্রতিবেদনে আম্রপালি নিরাহুয়া জুটির ব্যাপক ভাইরাল হওয়া ৩ টি গানের সম্বন্ধে আপনাদের জানাবো।

এই তালিকাতে প্রথমেই নাম আসে, ‘নিশা মে চাধাল বা’। এটি জনপ্রিয় ভোজপুরি সিনেমা হিন্দুস্তানি ২ এর। এতে দুই তারকা জুটির রোমান্স ব্যাপক পছন্দ হয়েছে নেটিজেনদের। ইউটিউবে এই গানটি ব্যাপক ভাইরাল। ৫.৬ মিলিয়নের বেশি বার এই ভিডিও দেখা হয়েছে। এছাড়া ১১ হাজারের বেশি মানুষ এই ভিডিওতে লাইক দিয়েছেন।

আম্রপালি নিরাহুয়া জুটির রোমান্টিক ভিডিওর তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে, ‘তু হি বাড্ডা জান কারেজাও’। এটি জনপ্রিয় ভোজপুরি সিনেমা জিগারওয়ালার একটি মিউজিক ভিডিও। এই গানের কথা লিখেছেন পেয়ারা লাল যাদব। মিউজিক ডিরেক্টর অত্যন্ত জনপ্রিয় রাজেশ রাজনীশ জুটি। এছাড়া গানটি গেয়েছেন খুশবু এবং রাজনিশ।

এছাড়া এই তালিকায় তৃতীয় নম্বর স্থানে রয়েছে, ‘মন বা না রাজা’। ভোজপুরি সিনেমার রাম লক্ষণ এর জনপ্রিয় মিউজিক ভিডিও এটি। এই গানটি গেয়েছেন কল্পনা ও লিরিক্স লিখেছেন শ্যাম। গানটিতে সুর দিয়েছেন রাজনিশ মিশ্র।