Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টিভির এই মায়েরা সাহসী রানী, সোশ্যাল মিডিয়ায় এভাবে পেজ গরম রাখে, দেখুন নায়িকাদের ছবি

Updated :  Tuesday, June 20, 2023 12:30 AM

বয়স আজকের দিনে কোনো ব্যাপারই না। বরং বয়সকে পাত্তা না দিয়ে মানুষ এগোচ্ছে মনের চাহিদা আর স্বপ্ন পূরণের লক্ষ্যে। বিশেষ করে সেলিব্রিটিদের লাইফস্টাইল চোখ রাখলে দেখা যাবে এদের কাছে বয়স জাস্ট একটা সংখ্যা। বিয়ে, বাচ্চা, কেরিয়ার এঁরা একাই সামলাতে পারে। এমনকি কিভাবে নিজেকে বোল্ড সেক্সি রাখা যায় সেই ব্যাপারেও চেষ্টার ত্রুটি রাখেন না। আজ এমন চার সুন্দরী অভিনেত্রীর কথা বলবো যারা ছোট পর্দার যেমন সফল অভিনেত্রী তেমনই তারা এক বা কেউ কেউ দুই সন্তানের মা।

শ্বেতা তিওয়ারি: সমালোচনার শিরোনামে থাকেন শ্বেতা। ছোট পর্দায় জনপ্রিয় মুখ। বয়স প্রায় ৪৫ এর দিকে। দুবার বিয়ে করেন এবং ঘরে একটি কন্যা সন্তান আছে। এই বয়সেও শ্বেতা এতটাই গ্ল্যামারাস, দাপুটে এবং স্টাইলিশ যেন বয়সকে তিনি থামিয়ে দিয়েছেন। এখনও শ্বেতা ছোট পর্দায় একাধিক কাজ করে চলেছেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ। তবে,তিনি একতা কাপুরে হিন্দি সিরিয়াল ‘কসৌটি জিন্দগি কে’ -তে প্রেরণা শর্মা চরিত্রে অভিনয় করার জন্য আজও পরিচিত।

টিভির এই মায়েরা সাহসী রানী, সোশ্যাল মিডিয়ায় এভাবে পেজ গরম রাখে, দেখুন নায়িকাদের ছবি

অনিতা হংসনন্দানি : নাগিন ধারাবাহিকে বহুবার নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন অনিতা। তিনি ২০০৩ সালে থ্রিলার ‘কুচ্ছ তো হ্যায়’ দিয়ে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন । তার আগে অনিতা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। যদিও, ইদানিং অনিতা নেগেটিভ চরিত্রে বেশি কাজ করছেন। তারও ঘরে একটি ছোট্ট ছেলে আছে। একদিকে সংসার অন্যদিকে কেরিয়ার সামলাচ্ছেন পাকা হাতে। কোনো সন্দেহ নেই যে অনিতা খুবই স্টাইলিশ ও গ্ল্যামারাস।

টিভির এই মায়েরা সাহসী রানী, সোশ্যাল মিডিয়ায় এভাবে পেজ গরম রাখে, দেখুন নায়িকাদের ছবি

সৌম্য ট্যান্ডন: যারা হিন্দি কমেডি “ভাবী জি ঘর পার হ্যায়” দেখেন তারা হয়তো সকলেই সৌম্য ট্যান্ডন-এর ফ্যান।বয়স ৪০ ছুঁই ছুঁই সৌম্য এতটাই সুন্দরী ও সাহসী যে নেট জনতা তার ছবি দেখার জন্য মুখিয়ে থাকে। সন্তান হওয়ার পর সৌম্য যেন দ্বিগুণ সুন্দরী হয়ে উঠেছেন। এমনকি, প্রায় সময় সৌম্য বিকিনি ফটো পোস্ট করে নেটিজেনদের চমকে দেন।

টিভির এই মায়েরা সাহসী রানী, সোশ্যাল মিডিয়ায় এভাবে পেজ গরম রাখে, দেখুন নায়িকাদের ছবি

শুভাঙ্গী আত্রে: ‘ভাবিজি’ খ্যাত শুভাঙ্গী আত্রে এতটাই সুন্দরী যে পাশের বাড়ির পুরুষ তার প্রেমে হাবুডুবু খায়। রিয়েল লাইফে ২০০৩ সালে বিয়ে করেছিলেন শুভাঙ্গী। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য থেকে বেরিয়ে এসে মেয়েকে নিয়ে একাই থাকেন তিনি। একদিকে ব্যাক্তিগত জীবনের ক্ষত, অন্যদিকে কেরিয়ার দুটোই সামলাচ্ছেন একা হাতে।

টিভির এই মায়েরা সাহসী রানী, সোশ্যাল মিডিয়ায় এভাবে পেজ গরম রাখে, দেখুন নায়িকাদের ছবি