Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: আয়নার সামনে টপলেস বসে মেকআপ করলেন উরফি জাভেদ, ছবি নিয়ে তোলপাড় ইন্টারনেটে

Updated :  Saturday, August 13, 2022 3:50 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

Urfi Javed: আয়নার সামনে টপলেস বসে মেকআপ করলেন উরফি জাভেদ, ছবি নিয়ে তোলপাড় ইন্টারনেটে

বেশিরভাগ সময়ই নিজের অদ্ভুত সাজপোশাকের জন্যই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। এবারেও অন্যথা হয়নি তার। আবারো স্বল্প পোশাকে সোশ্যাল মিডিয়ার পাতায় হাজির হয়ে চমকে দিয়েছেন সকলকে। অভিনেত্রীর এই সাম্প্রতিক সাজ দেখে চোখ কপালে অধিকাংশ নেটনাগরিকদের। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন যেখানে তাকে এই পোশাকে দেখা গিয়েছে, যা চোখ এড়াইনি সাধারণের। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই সাম্প্রতিক সাজ রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা নেটমাধ্যমে, তা কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

ভিডিওতে তাকে সবুজ রঙের স্বল্প বেশে দেখা গিয়েছে। খুবই অল্প কাপড় দিয়ে ঢেকেছিলেন নিজের গোটা শরীর। রিল ভিডিও আকারে নিজের সেই লুক নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই, যা এই মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে। পাশাপাশি ইনস্টা স্টোরিতেও এই পোশাকে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি নিজেই, যার একটিতে অভিনেত্রীকে বড় আয়নার সামনে বসে মেকাপ করতে দেখা গিয়েছে। আয়নার সামনে বসেই উরফি ছবিটি তুলেছেন নিজেই। অন্য আরেকটি ছবিতে এই পোশাকেই উরফিকে বসে থাকতে দেখা গিয়েছে সোফাতে। বলাই বাহুল্য এই মুহূর্তে, নিজের এই স্বল্প বেশের জন্যই চর্চায় উরফি জাভেদ।

Screen shot

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।