Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Trina Saha: রশ্মিকাকে টেক্কা, ‘সামি সামি’ গানে দুর্দান্ত নেচে নজর কাড়লেন তৃণা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Updated :  Saturday, January 29, 2022 6:32 PM

তৃণা সাহা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তিনি নিজেকে টেলিভিশন জগতের একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন তিনি। স্ক্রিন শেয়ার করেছেন বড় বড় তারকাদের সাথে। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্যের সাথে সংসার করছেন চুটিয়ে। তার ঝলক তাদের সোশ্যাল মিডিয়ার পাতাতেই মেলে। উল্লেখ্য, নীল ভট্টাচার্য টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় নতুন ধারাবাহিক ‘উমা’তে নায়কের চরিত্রে অভিনয় করছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয় তৃণা। প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি, শুটিং সেটের নানা দৃশ্য এবং নানা রিল ভিডিও শেয়ার করে থাকেন, যা তার অনুরাগীদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি তারই শেয়ার করা আরো একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এবার ‘সামি সামি’র ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী নিজে। তার শেয়ার করা এই রিল ভিডিও বর্তমানে ভাইরাল।

সোশ্যাল মিডিয়ার পাতায় কোন গান যদি ট্রেন্ডিং হয় তাহলে সকলেই সেই গানের সাথে রিলস বানিয়ে থাকেন। সাধারণ থেকে তারকা বাদ যান না কেউই। সম্প্রতি তৃণা সাহা নাম লেখালেন ‘সামি সামি’র ট্রেন্ডে। সম্প্রতি হালকা সবুজ রঙের ফ্লোরাল প্রিন্টের লং স্কার্ট এবং হলুদ রঙের শার্ট পরিহিত অবস্থায় এই গানের সাথে রিলস বানিয়েছেন তিনি। সম্ভবত কোন ফটো শুটের ফাঁকেই এই ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। বেশ মজা করেই বানিয়েছেন ভিডিওটি। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ১ লাখ ছাড়িয়ে গিয়েছে।