Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অসমীয়া গানে প্রকৃতির মাঝে অসাধারণ নৃত্য পরিবেশন দুই যুবতীর, রইল ভিডিও

Updated :  Saturday, December 31, 2022 5:17 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বর্ণালী ও বৃষ্টি নামের দুই যুবতী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদছর নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তাদের শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। এই মুহূর্তে তারই আরো একটি ঝলক মিলেছে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে বর্ণালী ও বৃষ্টি নামের দুই যুবতীকে প্রকৃতির মাঝে একটি জনপ্রিয় অসমীয়া গানে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ‘ফোক ক্রিয়েশন’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ৯ মাস আগে তাদের নাচের এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে বর্ণালী ও বৃষ্টির এই ভিডিও পৌঁছে গিয়েছে প্রায় আড়াই লাখের কাছাকাছি মানুষের কাছে। খোলা আকাশের নীচে, সবুজ প্রকৃতির মাঝে হালকা নীল শাড়ি ও কালো ফুলহাতা ব্লাউজ পরেই এই নাচের ভিডিওটি শুট করেছিলেন তারা। শাড়িটি গ্রামের মেয়েদের মতোই একটু উঁচুতে পরেছিলেন বৃষ্টি ও বর্ণালী। সাথে মানানসই সাজের পাশাপাশি পায়ে পরেছিলেন স্নিকার্সও।

উল্লেখ্য, এদিন এই বেশে জনপ্রিয় অসমীয়া গান ‘মন হীরা দই’এর তালে দুর্দান্ত নৃত্য পরিবেশনায় দেখা মিলেছিল তাদের। আপাতত, নিজেদের এই দক্ষ নৃত্য পরিবেশনের জন্যই পুনরায় নেটদুনিয়ায় নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন তারা। অবশ্য সেকথা আলাদাভাবে না বললেও চলবে। কারণ তাদের এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্য চোখে পড়বে।