রাজ্য

বন্যা পরিস্থিতিতেও সাঁতার কেটে হাসপাতালে এসে রোগীর প্রাণ বাঁচালেন ৩ চিকিৎসক, কুর্নিশ নেট দুনিয়ায়

বর্ষার প্রবল বৃষ্টিতে কার্যত সারাবাংলা একেবারে বানভাসি। প্রত্যেক জায়গায় প্রায় হাটু সমান জল। কিছু জায়গা যেগুলি দামোদর বা এই সমস্ত নদীর কাছাকাছি জায়গায় অবস্থিত রয়েছে সেখানে আবার একেবারে মানুষ সমান জল। এরকমই একটি জায়গা হল হাওড়া উদয়নারায়নপুর। বিগত কয়েক দিনের বৃষ্টিতে এখানে একেবারে জলমগ্ন অবস্থা। পুরো উদয়নারায়নপুর জুড়ে একেবারে মানুষ সমান জল।

নৌকা বা অন্যান্য যানবাহন ছাড়া চলা যাচ্ছে না রাস্তায। আর সেই ধরনের যানবাহনের সংখ্যা অত্যন্ত কম। কিন্তু, কর্তব্যের দায়িত্ব বলে কথা। তাই এরকম ঝড় জল মাথায় করেও সাঁতার কেটে স্টেট জেনারেল হাসপাতলে এসে এক রোগিনীর প্রাণ বাঁচালেন তিনজন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে উদয়নারায়নপুর এর স্টেট জেনারেল হাসপাতালে। জানা যাচ্ছে এখানে একজন রোগী নিয়ে ভর্তি ছিলেন যার বিগত এক মাস ধরে রজঃস্রাবের মত রক্ত পড়ছিল।

কিছুতেই বোঝা যাচ্ছিল না, রজঃনিবৃত্তি হয়ে যাবার পরেও কেন রক্ত পড়ছে। পরীক্ষা করার পর বোঝা যায় ওই রোগিনীর জরায়ুতে রয়েছে একটা বিশাল আকৃতির টিউমার, যা সময় মতো শরীর থেকে না বের করা গেলে ওই রোগিনীর প্রাণ সংশয় হতে পারে। বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগিনী। আজকে ছিল অপারেশন হওয়ার কথা।

কিন্তু এত বৃষ্টি মাথায় করে কিভাবে আসবেন সেই ভেবে যখন সকলে অস্থির, সেই সময় সাঁতার কেটে হাসপাতালে পৌঁছে ওই রোগিনীর প্রাণ বাঁচালেন ৩ জন চিকিৎসক। কিন্তু, এত কিছু করার পরেও যে তারক দাস, প্রভাস দাস ও অশোক খাঁড়া অতিরিক্ত কিছু কৃতিত্ব গ্রহণ করছেন তা কিন্তু নয়। তারা তিনজন জানাচ্ছেন, এটা তাদের কর্তব্য। রোগিনীর দেহ থেকে তারা ওই ক্রিকেট বল আকৃতির টিউমার সঠিক ভাবে বের করে নিয়েছেন। রোগিনী বর্তমানে সুস্থ রয়েছেন। তবে ডাক্তারবাবুরা অতিরিক্ত কৃতিত্ব না নিলেও, সমগ্র নেটদুনিয়া আজ তাদেরকে কুর্নিশ জানাচ্ছে, তাদের কাজের প্রতি শ্রদ্ধা এবং মানুষের প্রতি থাকা দায়িত্ববোধ দেখে।

John Fabian

Recent Posts

কি হবে এবারের ভোটের ফল! নির্বাচনের আগেই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী

নির্বাচনের আবহে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক ময়দান। একদিকে জোরদার প্রচার, অন্যদিকে পাল্টা আক্রমণ—সব…

April 8, 2026

কালবৈশাখীর তাণ্ডব! ৮-৯ এপ্রিল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের বড় সতর্কতা

সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই ঝড়-বৃষ্টির…

April 8, 2026

আর দিতে হবে না লম্বা লাইন, LPG সিলিন্ডার বুকিং নিয়ে বড় সমস্যার সমাধান করল কেন্দ্র

জ্বালানি নিয়ে এখনও পুরোপুরি স্বস্তি ফিরেনি দেশের মানুষের জীবনে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেও যাতে দেশে…

April 8, 2026

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026