Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘উচি নিচি হ্যায় দারিয়া’ বাড়ির ছাদে সুন্দর নৃত্য পরিবেশন এক যুবতীর, প্রশংসায় ভরাল নেটজনতা (VIDEO)

Updated :  Friday, July 7, 2023 11:53 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দেবাঙ্গী রাথর নামের এক যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছে নেটজনতার একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার নয়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি দেবাঙ্গী নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নিয়েছিলেন এক মাস আগে বর্তমানে তার এই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে ১৪ লাখেরও বেশি মানুষের কাছে। এদিন নিজের বাড়ির ছাদেই দেবাঙ্গী ‘বালাম ধীরে চালো জি’র তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছিলেন। এদিন এই নাচের ভিডিওটি বানানোর জন্য দেবাঙ্গী নীল স্কার্টের পাশাপাশি পরেছিলেন লাল ব্লাউজ ও নিয়েছিলেন নীল ওড়নাও। এই পোশাকে খোলা চুলে নিয়েছিলেন মানানসই মেকাপ। নিঃসন্দেহে তার সাজের পাশাপাশি তার নাচের ভাবভঙ্গি নজর কেড়েছিল নেটজনতার একাংশের। আপাতত, নিজের এই নাচের ঝলকের সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চিত দেবাঙ্গী।