Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: ইন্ডাস্ট্রির বড় সত্যি সামনে আনলেন উরফি, কাস্টিং দুনিয়ার দুর্নীতি প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী

Updated :  Sunday, September 18, 2022 1:37 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি অভিনেত্রী নিজের পোশাকের কারণে নয় নিজের এক মন্তব্যের সূত্র ধরেই পুনর্বার চর্চিত হয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রির কাস্টিং দুনিয়া যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে পরিপূর্ণ, তার একাধিকবার প্রমাণ আগেও মিলেছে। তবে সম্প্রতি উরফি যে সত্যি সামনে এনেছেন, তা শুনে অবাক হয়েছেন অনেকেই। আসলে ইন্ডাস্ট্রিতে আসার শুরুর দিকে কাস্টিং দুনিয়ায় অনেক দুর্নীতির মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সেই নিয়েই স্পষ্ট ভাষায় কথা বলতে শোনা গিয়েছিল তাকে। আপাতত সেই সূত্র ধরেই চর্চার আলোয় উরফি জাভেদ।

বলিউড ইন্ডাস্ট্রির কাস্টিং দুনিয়ার এই দুর্নীতির সাথে যুক্ত থাকেন অনেক বড় বড় মাথারা, একথা অবশ্য নিজের বক্তব্যে স্পষ্টভাবেই বলেছেন অভিনেত্রী। তবে কারোর নাম উল্লেখ করতে নারাজ ছিলেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে প্রায় সকল তারকাকেই কাস্টিং দুনিয়ার দুর্নীতির সম্মুখীন হতে হয়। পেতে হয় নানা কু-প্রস্তাবও। তবে অভিনেত্রী নিজেকে ভাগ্যবান বলে মনে করেন কারণ তিনি এই দুর্নীতিকে পাস কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। তবে অনেকেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন না। আর তারাই পরিস্থিতির শিকার হন।

বর্তমানে উরফি জাভেদ অভিনয় ও মডেলিং দুনিয়ার পরিচিত নাম হলেও, সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। তার অদ্ভুত সাজ পোশাক প্রতিমুহূর্তে নজর কাড়ে নেটজনতার একাংশের। পাপারাজিৎদের নজরও যে সর্বদা তার উপরেই টিকে থাকে, সেকথা আলাদাভাবে উল্লেখ নিষ্প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।