Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: উরফি জাভেদের এই লুকটি ওটিটি কন্টেন্টের চেয়ে বেশি সাহসী, সাবধানে ভিডিওটি দেখুন

Updated :  Monday, August 1, 2022 7:20 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর সাজ দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটনাগরিকদের। খোপায় ভর্তি গোলাপ ফুল, গলায় মূল্যবান হালকা সবুজ রঙের পাথরের ভারী রাজকীয় নেকলেস ছিল উরফির। হালকা রঙের অন্তর্বাস দিয়ে ঢাকা ছিল নীচের অংশ। সারা শরীরে জড়িয়ে রেখেছিলেন হালকা সবুজ রঙের দড়ি। হাত দিয়ে ঢেকে রেখেছিলেন নিজের বক্ষ যুগল। ক্যামেরার সামনে অভিনেত্রী এই বেশেই বিভিন্নভাবে পোজ দিচ্ছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের এই ভিডিও অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। এই মুহূর্তে অভিনেত্রীর এই নতুন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বোল্ড লুক রীতিমতো পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ার। তার রূপে আবারো মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্তরাও। আপাতত নিজের এই নতুন লুকের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন ও স্টাইল স্টেটমেন্ট উরফি, তা নিঃসন্দেহে বলা চলে।