Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: পোশাক নয়, এবার লিপস্টিকের জন্য ট্রোলড হলেন উরফি জাভেদ, দেখুন অভিনেত্রীর নতুন সাঁজ

Updated :  Wednesday, September 21, 2022 11:57 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

এই মুহূর্তে আবারো নিজের পোশাকের সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী। দুধ সাদা ব্যাকলেস, ডিপ ব্রেস্ট কাটিং পোশাকে সম্প্রতি দেখা দিয়েছেন তিনি। সাথে পরেছিলেন মানানসই শর্ট স্কার্টও। অন্তর্বাস ছাড়াই এই পোশাকে সেজে উঠেছিলেন তিনি। মাথায় টপ নট বাঁধার পাশাপাশি নীল নেলপালিশ ও লিপস্টিকে সাজতে দেখা গিয়েছে তাকে। পায়ে পরেছিলেন সাদা হাই হিলও। পাশাপাশি তার চোখে মুখে ছিল বোল্ডনেসের ছাপ। সম্ভবত ফটোশুটের খাতিরেই পোশাকে সেজে উঠেছিলেন তিনি, তা অবশ্য ভিডিওটি দেখে স্পষ্ট হয়েছে। সাম্প্রতিক লুকের ঝলক উরফি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় রিল ভিডিও আকারে শেয়ার করে নিয়েছেন । আপাতত নিজের এই সাম্প্রতিক বোল্ড ভিডিওর সূত্র ধরে চর্চায় তিনি। উল্লেখ্য, ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকেও অভিনেত্রী এই লুকের ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।