Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উরফি জাভেদ এবার হলেন শেফ! ড্রেসিং সেন্সের মত এবার হিট হবে কি উরফি স্পেশাল রেসিপি? রইলো ভিডিও

Updated :  Saturday, September 16, 2023 7:49 AM

আধুনিক সময়ে প্রত্যেকটি মানুষের সঙ্গী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া দুনিয়া। আর এই সোশ্যাল মিডিয়াতে প্রায় নিত্যনতুন এমন এমন কিছু জিনিস দেখা যায় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো বিষয় নিয়ে চলতেই থাকে বিতর্ক। আর বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন। নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি।

নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি। তবে এবার অন্য রূপে দেখা গিয়েছে মডেল অভিনেত্রীকে। তিনি এবার তাঁর ইনস্টাগ্রামে খাবারের রেসিপি শেয়ার করেছেন। তিনি সম্প্রতি একটি আইসক্রিম রেসিপি পোস্ট করেছেন যা তিনি তার প্রিয় হিসাবে বর্ণনা করেছেন। তবে এখানেও রয়েছে টুইস্ট। সাধারণ পথে যেন চলতেই চান না এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন যে প্রিয় ডেজার্ট হল লবণাক্ত চিপস সহ ভ্যানিলা আইসক্রিম। তাঁর এই রেসিপি ভিডিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।