Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: নেটের কাপড় দিয়েই বানালেন ট্রান্সপারেন্ট পোশাক, সাহসী ভিডিও দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন

Updated :  Thursday, January 12, 2023 9:48 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো পোশাকের সূত্র ধরেই চর্চায় উরফি।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানান নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি কালো নেটের কাপড় দিয়েই বানালেন নিজের নতুন পোশাক, যা দেখে চোখ কপালে নেটজনতার একাংশের। সম্প্রতি নিজের এই সাম্প্রতিক বোল্ড চোখ ধাঁধানো লুকের সূত্র ধরেই নেটদুনিয়ার পাতায় তুমুল চর্চিত উরফি জাভেদ।

অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকের ঝলক ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিশিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানেই অভিনেত্রীকে নেটের ট্রান্সপারেন্ট পোশাকে দেখা গিয়েছে। ভিডিওতে এই পোশাকে তার অন্তর্বাস ছিল একেবারে স্পষ্ট। এই নেটের কালো ট্রান্সপারেন্ট কাপড় দিয়ে নিজের মাস্কের পাশাপাশি বানিয়েছিলেন বড় গ্লাভস্, টিউব কাটিং ব্রা ও লং ট্রান্সপারেন্ট স্কার্ট। হাই হিলে চুলে হস্টেল বেঁধেছিলেন তিনি। সম্ভবত কোন ক্যাফেতে ঢোকার আগেই এই বেশে ধরা দিয়েছেন পাপারাজিৎদের ক্যামেরায়। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক নিঃসন্দেহে তাপমাত্রা বাড়িয়েছে তার ভক্তদের মনের। পাশাপাশি উষ্ণতা ছড়িয়েছে নেটনাগরিকদের মাঝেও। তার এই বেশ একাংশকে বিব্রতও করেছে। তার ঝলক অবশ্য রয়েছে কমেন্টবক্সেই।