Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: চকচকে ব্রা-লেট টপে নজর কাড়লো উরফি জাভেদের বোল্ড লুক, ছবি দেখে চমকে গেল সকলে

Updated :  Sunday, June 19, 2022 8:56 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো নিজের পোশাকের জন্যই মিডিয়াতে চর্চার আলোয় উরফি জাভেদ।

সম্প্রতি অভিনেত্রী আবারো পাপারাজিৎদের ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন নতুন লুকে। এদিন অভিনেত্রীকে চকচকে অফ শোল্ডার ব্রা-লেট টপ ও শর্ট স্কার্টে দেখা গিয়েছে। নিজের সাজ পূরণ করার জন্য একটি হালকা ভায়োলেট রঙা ব্লেজার পরেছিলেন তিনি। পাপারাজিৎদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এই পোশাক তিনি নিজেই ডিজাইন করেছেন। এছাড়াও এদিন উপস্থিত সকল পাপারাজিৎদের ছাতা, রেনকোট ও মিষ্টি দিয়েছেন তিনি। যার জন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন তারা। সম্প্রতি সেই ভিডিও ‘ভাইরাল ভয়ানী’ নামক ইনস্টাপেজের মাধ্যমে ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। অভিনেত্রীর অনুরাগীরাও অভিনেত্রীর এই ব্যবহার দেখে খুশি হয়েছেন। সেকথা তারা জানিয়েছেন কমেন্টবক্সেই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়। আর মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।