Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: সব সীমা ছাড়িয়ে স্বচ্ছ হলুদ কাপড় মুড়িয়ে পাবলিক প্লেসে এলেন উরফি জাভেদ, নজর কাড়লেন সকলের

Updated :  Saturday, August 6, 2022 10:09 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকে উরফির এই সাম্প্রতিক লুকের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। এই ভিডিওতে অভিনেত্রীকে খোলা চুলে, একেবারে হালকা মেকাপে হলুদ রঙের বিকিনিতে দেখা গিয়েছে। নীচে একটি হালকা হলুদ রঙের পাতলা ওড়নাও জড়িয়ে ছিলেন তিনি। হাইহিলে, মানানসই দুলেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন তিনি। পাশাপাশি সকল পাপারাজিৎদের এদিন বার্গারও খাইয়েছেন উরফি। তবে এই প্রথমবার নয়, মাঝে মাঝেই পাপারাজিৎদের জন্য তিনি কিছু না কিছু উপহার নিয়ে যান। তবে সম্প্রতি এই ভিডিও ভাইরাল হতেই আবারও নেটনাগরিকদের একাংশের চোখ কপালে উঠেছে অভিনেত্রীর সাজ দেখে। সোশ্যাল মিডিয়ার পাতায় বেশিরভাগ সময়ই এমন স্বল্প বেশে হাজির হতে পছন্দ করেন তিনি। বিভিন্ন সময় নিজের ডিজাইন করা পোশাকেও দেখা মেলে তার। সম্প্রতি নিজের এই সাম্প্রতিক সাজের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।