Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খোলা চুল, হালকা মেকাপ! পাতলা ফিনফিনে কাপড়ে ফটোশুটে অভিনেত্রী উরফি জাভেদ

Updated :  Sunday, March 6, 2022 8:59 AM

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি উরফি জাভেদকে আবারো নতুন ধরণের খোলামেলা পোশাকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আবারও চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে বেগুনি রঙের পাতলা ফিনফিনে কাপড়ের তৈরি একেবারে খোলামেলা পোশাকে দেখা গিয়েছে উরফি জাভেদকে। পোশাকটি ছিল ব্যাকলেস। সামনের দিকটা একটি ইলাস্টিকের সহায়তায় আটকে ছিল। সামনের বেশিরভাগ অংশই ছিল উন্মুক্ত। খোলা চুলে, হালকা মেকাপে ছিলেন তিনি। এই পোশাকে একটি ইনস্টারিলও বানিয়েছেন অভিনেত্রী। সম্ভবত নিজের অ্যাপার্টমেন্টের ছাদেই বানিয়েছেন ভিডিওটি।

নিজের এই অদ্ভুত সাজের জন্য আবারো নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী, তা ভিডিওর কমেন্টবক্স দেখলেই স্পষ্ট হবে। তবে তার বেশ কয়েকজন অনুরাগীরা প্রশংসাও করেছেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ার এই সমস্ত বিষয়কে কোনদিনই পাত্তা দেন না তিনি। প্রতিদিন কোন না কোন নতুন সাজে ক্যামেরার সামনে হাজির থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি আবারও এই সাজে উপস্থিত হয়েছিলেন তিনি। নেতিবাচক মন্তব্যের পাশাপাশি ইতিবাচক মন্তব্যও পরেছে বেশ কয়েকটা।

অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’। আর এই সমস্ত ধারাবাহিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে বেশ, তা বলাই বাহুল্য।