Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: ছেঁড়া পাতা দিয়ে শরীর ঢেকে ক্যামেরার সামনে হাজির উরফি, তোলপাড় সৃষ্টি হয়েছে

Updated :  Sunday, June 4, 2023 8:12 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কয়েকদিন আগে তো জিন্স কেটেই বানিয়ে ফেলেছিলেন পোশাক, যা দেখে চমকে গিয়েছিলেন পাপারাজিৎরাও। তবে এবার অভিনেত্রী পোশাক ছাড়া যেভাবে ক্যামেরার সামনে হাজির হলেন, সেই ঝলক দেখে চোখ কপালে অধিকাংশের।

অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে তাকে তাক লাগানো সাজেই ক্যামেরার সামনে উপস্থিত হতে দেখা গিয়েছে। এদিন পেস্তা রঙের প্যান্টের সাথে টপলেস হয়েই ছিলেন অভিনেত্রী। ঐ ভাবেই উপস্থিত হয়েছিলেন ক্যামেরার সামনে। শুধুমাত্র গোলাপি রঙের কাগজের কিছু টুকরো দিয়েই ঢেকে নিয়েছিলেন নিজের গোপন অঙ্গ। আর অভিনেত্রীর সাম্প্রতিক এই দুঃসাহসিকতা রীতিমতো আবাক করেছে একাংশকে। তাকে দেখে কি বলা উচিত! কথা হারিয়েছেন নেটজনতার অধিকাংশই। খোলা নীল আকাশের নীচে সম্প্রতি এই বেশে হাজির হয়েই সকলের নজর কেড়েছেন উরফি। চর্চার আলোও কেড়েছেন মিডিয়ার।