Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: প্লাস্টিক দিয়েই বানালেন টপ, উরফির নতুন স্টাইল ভাইরাল

Updated :  Saturday, April 30, 2022 4:07 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে সম্প্রতি আবারো পোশাকের জন্যই চর্চায় উরফি।

গত শুক্রবার আবারো অন্য সাজে সোশ্যাল মিডিয়ার পাতায় আবির্ভূতা উরফি জাভেদ। এবার প্লাস্টিক দিয়েই বানালেন নিজের পোশাক। তাওয়াতে গোলিপি রঙের একটি প্লাস্টিক সেঁকে বানিয়েছেন এই পোশাকটি। অবশ্য সেটি নিজেই একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন অভিনেত্রী। তিনি যে এই পোশাকটি নিজেই বানিয়েছেন, তারও উল্লেখ করেছেন তিনি। এই পোশাকটি পরেই সম্প্রতি ক্যামেরার সামনে একাধিক পোজে ছবি তুলেছেন উরফি জাভেদ। এই পোশাকে একাধিক ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেইসমস্ত ছবি।

সম্প্রতি অভিনেত্রীর এই লুক শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার পাতায় উষ্ণতা ছড়িয়েছে উরফি জাভেদের এই ছবিগুলি। সাদা জিন্সের সাথে এই প্লাস্টিক টপ পরেছিলেন অভিনেত্রী। এটি অফ-শোল্ডার ক্রপটপ ছিল। পাশাপাশি ব্যাকলেস ছিল টপটি। অভিনেত্রীর এমন ভিন্ন ভিন্ন সাজ দেখতে পছন্দ করেন তার অনুরাগীদের একাংশও। তবে বেশিরভাগই তার পোশাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না তাকে। তবে এই সমস্ত বিষয়ে একেবারেই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

তিনি কারণে অকারণে চর্চায় থাকতে পছন্দ করেন। প্রায়ই অভিনেত্রী স্পষ্ট, বিতর্কিত মন্তব্য করে থাকেন। নিজের এই সমস্ত কাণ্ডকারখানার জন্যই তিনি বেশি পরিচিত নেটিজেনদের মাঝে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে নিজের মনের কথাও ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে।