Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Vinod-Dimple: ‘বিনোদ এবার থাম’, বিনোদ খান্নার আচরণে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী ডিম্পল

Updated :  Tuesday, November 8, 2022 9:22 AM

ইন্ডাস্ট্রির দাপুটে সাহসী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া বিনোদ খান্নার সাথে অভিনয়ের সময় রীতিমতো কেঁদে ভাসিয়েছিলেন। সম্প্রতি সেই সত্যিই সামনে এসেছে সকলের, যা শুনে অবাক হয়েছেন সকলেই। এই মুহূর্তে মিডিয়ার মাধ্যমেই বিনোদ খান্না ও ডিম্পল কাপাডিয়ার পুরনো একটি ঘটনার কথা উঠে এসেছে। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে বি-টাউনের চর্চার আলোয় এই দুই প্রথম সারির তারকা।

‘ববি’ ছবিতে অভিনয় করার সময় থেকেই সাহসী অভিনেত্রী হিসেবে পরিচয় ডিম্পল কাপাডিয়ার। প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার সাথে একাধিক ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে মহেশ ভাট পরিচালিত ‘মার্গ’ ছবির শুটিংয়ের সময় চিত্রনাট্যের প্রয়োজনে বিনোদ খান্নার সাথে একটি চুম্বনের দৃশ্য ছিল অভিনেত্রীর। আর সেই দৃশ্য ক্যামেরার সামনে করার সময়ই তুমুল বিপদে পড়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেই ঘটনাই প্রকাশ্যে এসেছে।

শোনা যায়, ১৯৯২’তে ঘটেছিল এই ঘটনাটি। চিত্রনাট্য অনুযায়ী ছবির দৃশ্যে অভিনেত্রীকে চুমু খেয়ে জড়িয়ে ধরে ঘুমোতে যাবেন অভিনেতা। তবে সেই দৃশ্য করতে গিয়েই বিপত্তি ঘটেছিল। ছবির দৃশ্যের পারদ আরো বেশি উষ্ণ করার জন্য দ্বিতীয়বার টেক নিয়েছিলেন পরিচালক। আর দ্বিতীয় টেকেই অভিনেত্রীকে চুমু খাওয়ার সময় নিজের সম্বিৎ হারিয়ে ফেলেছিলেন অভিনেতা। পরিচালক কাট বলার পরেও অভিনেত্রীকে ছাড়েননি অভিনেতা। যেন পরিচালকের কোন কথাই কানে ঢুকছিল না অভিনেতার। দাপুটে অভিনেত্রীও সেই ঘটনায় কাবু হয়েছিলেন। সাহায্যের জন্য ডেকেছিলেন পরিচালককে। সেইসময় মহেশ ভাট তার কিছু সহকারীদের পাঠিয়েছিলেন অভিনেত্রীকে উদ্ধার করার জন্য। পরে সেখান থেকে অভিনেত্রী বেড়িয়ে এসে সোজা চলে গিয়েছিলেন নিজের ভ্যানিটি ভ্যানে। সম্ভবত সেদিন আর অভিনয় করতে পারেননি তিনি। শোনা যায়, এরপর এই ঘটনার জন্য রীতিমতো কেঁদে ভাসিয়েছিলেন বি-টাউনের এই দাপুটে সাহসী অভিনেত্রী।

এরপর পরিচালক অভিনেতাকে অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি নিজেও ক্ষমা চেয়েছিলেন ডিম্পল কাপাডিয়ার কাছে। পাশাপাশি অভিনেত্রীকে তিনি নিজে জানিয়েছিলেন, ঐ দৃশ্যের শুটিংয়ের সময় মদ্যপ অবস্থাতেই ছিলেন অভিনেতা। তবে অভিনেতার সাথে শুটিংয়ের সময় একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন মাধুরী দীক্ষিতও। শোনা যায়, বিনোদ খান্না অভিজ্ঞ অভিনেতা বলেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য শুটিং করতে রাজি হয়েছিলেন মাধুরী। তবে শটে চুমু খাওয়ার সময় একইভাবে হুঁশ হারিয়েছিলেন অভিনেতা। এমনকি অভিনেত্রীর ঠোঁটে জোরে কামড়ও বসিয়ে দিয়েছিলেন তিনি। আর এই ঘটনায় অভিনেত্রী যথেষ্ট আঘাত পেয়েছিলেন। পাশাপাশি শোনা যায়, এই ঘটনার পর আর অভিনেতার সাথে অভিনয় করেননি মাধুরী দীক্ষিত। সম্প্রতি প্রয়াত এই অভিনেতার এই সমস্ত কুকীর্তির কথাই প্রকাশ্যে উঠে এসেছে।