Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘পাঠান’এর তালে এই পাকিস্তানি অভিনেত্রী, টেক্কা দিলেন দীপিকাকেও

Updated :  Tuesday, January 31, 2023 5:36 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে পিছিয়ে নেই দেশ-বিদেশের তারকারাও।

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পাঠান’। দীর্ঘ চার বছর পর বড়পর্দায় শাহরুখ খানকে দেখে অভিভূত তার অগণিত ভক্তমহল। তার সাথে দেখা গিয়েছে জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনকে, যা সাধারণ দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে আরো। বলাই বাহুল্য, সমালোচনার মাঝেও এখন সিনেমার বাজার কাঁপিয়ে রেখেছে ‘পাঠান’। দর্শকদের প্রতিক্রিয়ায় অভিভূত ছবির অভিনেতা অভিনেত্রীরাও। এখন সেই ছবির গানের তালেই তাল মিলিয়ে একাংশের মাঝে চর্চিত এই পাকিস্তানি অভিনেত্রী কোমাল। উল্লেখ্য, এই ভিডিওটি ইনস্টাগ্রামের (Apniisp) আপনীস্প নামের পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে পাকিস্তানের এক অভিনেত্রীকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’এর গানের তালে দেখা গিয়েছে। বর্তমানের ট্রেন্ডিং গান ‘বেশারাম রাঙ্গ’এর তালেই নজর কেড়েছেন পাকিস্তানের কোমাল রিজভি। এই গান এখন সমগ্র দর্শকমহলের মন মাতিয়ে রেখেছেন। অবশ্য তার উল্লেখ আর আলাদাভাবে না করলেও চলবে। ভিডিওতে তিনি রীতিমতো টেক্কা দিয়েছেন দীপিকা পাডুকোনকেও। ভিডিওতে তার সাথে উপস্থিত ছিলেন আরো এক মহিলা। অবশ্য তার পরিচয় এখনো পাওয়া যায়নি। বলাই বাহুল্য, তিনি পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। এই ভিডিওটি ভাইরাল হতেই নেটনাগরিকদের একাংশের মত, এই গানের তালে তার শরীরি ভঙ্গি পাল্লা দিচ্ছে পর্দার অভিনেত্রীকেও। এই মুহূর্তে ভারতীয় অনেক নেটনাগরিকদের মাঝে এই পাকিস্তানি অভিনেত্রী রীতিমতো ভাইরাল হয়েছেন।