Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: নদীর ধারেই মনোরম পরিবেশে বলিউডের গানে দুর্দান্ত নাচলেন যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, April 24, 2022 11:06 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী বলিউডের বর্ষার গানেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন। তিনি যে নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে একজন পরিচিত মুখ, তা আর বলার প্রয়োজন রাখে না। গত একবছর আগে এই যুবতী নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন এই ভিডিওটি। বর্তমানে যেটি নিয়ে আবারও নেটিজেনদের মাঝে চর্চা চলছে।

বলিউডের অন্যতম জনপ্রিয় হিট গান ‘নান্না রে’। এই গানটিতে পর্দায় বৃষ্টির মাঝেই মনোরম প্রাকৃতিক পরিবেশে মেঘলা ওয়েদারে নাচতে দেখা গিয়েছিল বলিউড সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। শ্রেয়া ঘোষালের কন্ঠে এই গান আজও জনপ্রিয় মানুষের মাঝে। সম্প্রতি সেই গানের সাথেই নদীর ধারে, মনোরম প্রাকৃতিক পরিবেশে নৃত্য পরিবেশন করেছেন সাগ্নিকা। নীল ও কালো রঙের ঘাঘড়া-চোলিতে সেজেছিলেন তিনি। হালকা সাজেই নজর কেড়েছেন সাগ্নিকা। এই মুহূর্তে এই ভিডিওটি দেখে ফেলেছেন ৮ লাখের কাছাকাছি মানুষ। তার নাচের প্রশংসাও করেছেন বহু নেটিজেন, ভিডিওর কমেন্টবক্স দেখলেই স্পষ্ট হবে সবটা। তিনি যে যথেষ্ট দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্য পরিবেশনায়, তা তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সাগ্নিকার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সাগ্নিকা ডান্স স্কুল’এর সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ লাখের কাছাকাছি।