Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: গ্রাম্য সাজেই বাউল গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, প্রশংসায় নেটজনতা

Updated :  Wednesday, April 27, 2022 11:14 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই ‘ডান্স স্টার মৌ’ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওর সূত্র ধরে চর্চায় মৌ সেটি পাঁচমাস আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছিলেন তিনি। এই ভিডিওতে একটি বাউল গানের সাথে একেবারে গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পোশাকে নৃত্য পরিবেশন করেছেন তিনি। ‘আদারে বাদারে ঝিঙা’ এই টুসু গানের সাথেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে মৌকে। লাল-সাদা তাঁতের শাড়িতে দেখা গিয়েছে তাকে। গানটির সাথে একেবারে মানানসই পোশাকে সেজেছিলেন তিনি। বর্তমানে এই ভিডিওটি ২ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। ৫ মাস আগেকার ভিডিও হলেও নেটমাধ্যমে তার অনুরাগীরা এই ভিডিওতে তার নাচের পুনরায় প্রশংসা করেছেন।