Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: মিষ্টি মেয়ের কণ্ঠস্বর শুনে তার দিকে ছুটে এলো এক মহিষ, ভিডিও দেখে আপ্লুত নেটজনতা

Updated :  Friday, December 2, 2022 10:31 PM

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি জায়গা যেখানে বহু ভিডিও ভাইরাল হয়ে থাকে। পশুপাখির ভিডিওর থেকে শুরু করে মানুষের সঙ্গে পশুপাখির সুন্দর বন্ধনের ভিডিও, সবকিছুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। তবে এবারে ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে একটি মহিষের সঙ্গে এক কন্যার মিষ্টি সম্পর্কের একটি ভিডিও। এই ভিডিওটি অবশ্যই আজ আপনার মুখে হাসি ফোটাবে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মহিষের বাছুর একটি মেয়ের কণ্ঠস্বর শুনে তার দিকে ছুটে আসছে। সেই মেয়েটি তার খুব চেনা, তাই সেই মেয়েটির গলা শুনতেই একেবারে ছুটে আসছে ওই বাছুরটি। ক্লিপটি ইনস্টাগ্রামে ‘official_altani’ নামের ব্যবহারকারী দ্বারা শেয়ার করা হয়েছে এবং ৩০০ হাজারেরও বেশি ভিউ পেয়েছে।

ক্লিপটিতে, একটি মেয়েকে একটি খোলা মাঠে তার পোষা মহিষকে চরাতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে আমরা দেখছি, মেয়েটি তার মহিষকে ডাকছে এবং মেয়েটির কণ্ঠ শুনে দূর থেকে ছুটে আসছে তার প্রিয় মহিষ ছানাটি। মেয়েটি তখন সুন্দর বাছুরটিকে হাতে ধরে ক্যামেরার দিকে হাসে।

নেটিজেনরা মেয়েটির এবং মহিষের মধ্যে মধুর বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, বলছেন যে, এটি তাদের দেখা সবচেয়ে সুন্দর ভিডিও। অনেকে আবার এই ভিডিওটিকে শেয়ার করে নিয়েছেন সকলের সাথে। অনেকে এই ভিডিওটির নিচে কমেন্ট করেছেন। সব মিলিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় একেবারে ছেয়ে রয়েছে মহিষ ছানা ও এই মেয়েটির মিষ্টি বন্ধুত্বের এই ভিডিওটি।