Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল পাকিস্তানি তরুনী, টেক্কা দেবে অঞ্জলি অরোরাকেও (VIDEO)

Updated :  Wednesday, March 29, 2023 2:57 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনই এক পাকিস্তানি কন্যা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

২০২১’এ বীরভূমের ভুবন বাদ্যকর নিজের ‘কাঁচা বাদাম’ গানের সূত্র ধরে পৌঁছে গিয়েছিলেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছিলেন বিশ্বের মঞ্চেও। তার এই গান যে সাময়িক সময়ের জন্য মাতিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে, সেকথা আর অস্বীকার করার জায়গা নেই। তারকা থেকে সাধারণ প্রায় সকলেই এই গানের তালে তাল মিলিয়ে ছিলেন। সম্প্রতি সেই গানের তালেই আরো এক নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা মিলেছে পাকিস্তানি এক কন্যার। আপাতত, ‘ইনস্টাগ্রাম ট্রেন্ডিং শর্টস’নামের ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই পুনরায় একাংশের মাঝে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। বলাই বাহুল্য, এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে নিজের নাচের সূত্র ধরেই আবারো চর্চায় এই পাকিস্তানি কন্যা।