Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘লায়লা ম্যায় লায়লা’, বিয়ের অনুষ্ঠানে দুর্দান্ত নাচ পাকিস্তানি যুবতীর, দেখে অবাক পরিবারের সদস্যরা

Updated :  Saturday, February 11, 2023 4:01 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কারোর প্রতিভা নেটমহলের নজর টানে তাহলে, সেই নির্দিষ্ট ভিডিও কিংবা ছবি গোটা নেটদুনিয়ায় ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি তেমনই একটি নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘ওয়েডিং সূত্র’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত সেই ভিডিওটিই পৌঁছে গিয়েছে ৩ লাখের কাছাকাছি মানুষের কাছে। ভিডিওতে এক পাকিস্তানি যুবতীকে একটি ঘরোয়া বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। বলিউডের হিট গান ‘লায়লা মে লায়লা’র তালে ভিডিওতে আসর জমাতে দেখা গিয়েছে তাকে। ঘি রঙের পোশাকে ছিলেন তিনি। বলাই বাহুল্য, তার প্রতিভা দেখে অবাক হয়ে গিয়েছিলেন সেখানে উপস্থিত সকলেই। আসরে উপস্থিত সকলেই রীতিমতো মেতে উঠেছিলেন তার নৃত্য পরিবেশনায়। সেকথা অবশ্য ভিডিওতে সকলের হাব ভাবে নজর রাখলেই স্পষ্ট হবে।

ভাইরাল হওয়া ভিডিওতে যে পাকিস্তানি যুবতীকে দেখা গিয়েছে তিনি খুব সম্ভবত নিজের পরিবারের কোন সদস্যের বিবাহের অনুষ্ঠানেই পারফর্ম করছিলেন। খোলা চুলে দক্ষ নৃত্য পরিবেশন করেছিলেন বলিউডের গানে। তবে এই দৃশ্য দেখে অবাক হওয়ার কিছু নেই, ভারত হোক কিংবা পাকিস্তান দুই দেশেরই বিয়ের অনুষ্ঠানে অল্পস্বল্প নাচ গান চলতেই থাকে। আর পাকিস্তানিদের যেকোন ছোট-বড় অনুষ্ঠানেই নাচ গান চলে। অনেকক্ষেত্রে বাইরে থেকে নিয়ে আসা হয় নৃত্যশিল্পীও। আপাতত, পাকিস্তানি এই যুবতীর নাচের ভিডিও নিয়েই চর্চা চলছে একাংশের মাঝে।