Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিশাল পাইথন সাপকে জড়িয়ে ধরেছে এক মহিলা, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হবে আপনার – VIRAL

Updated :  Wednesday, October 4, 2023 2:14 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই সাপেদের মধ্যে অজগর অত্যন্ত ভয়ানক। এই সাপ গিলে নিতে পারে আস্ত মানুষকেও। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই পাইথনের একটি ভয়ানক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনার চক্ষু চড়কগাছ হতে পারে।

এমনিতে পাইথন দেখলেই ভয়ে সিঁটিয়ে যায় সাধারণ মানুষ। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়ে যাবেন। ভয় তো দূরের কথা, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে এক মহিলা একটি বিশাল বড় পাইথন সাপকে জড়িয়ে ধরে আছে। ওই বিপদজনক সাপকে জড়িয়ে ধরেও ওই মহিলার মুখে ভয়ের কোনো ছাপ দেখা যায়নি। আসলে ওই মহিলা একটি রেপটাইল চিড়িয়াখানায় কর্মরত। এই ভিডিওটি @thereptilezoo নামক একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকরা।