Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল

Updated :  Thursday, November 21, 2019 11:11 PM

ডিসেম্বরে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। ৬ ই ডিসেম্বর মুম্বই এ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ৮ তারিখ তিরুবনন্তপুরম এবং ১১ তারিখ হায়দ্রাবাদে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। একদিনের ম্যাচগুলি রয়েছে ১৫ ই ডিসেম্বর চেন্নাই, ১৮ ই ডিসেম্বর বিশাখাপত্তনম এবং ২২ শে ডিসেম্বর কটকে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার তিনি দলে ফিরে এসেছেন। এছাড়াও কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনির ফেরার কথা থাকলেও টি-টোয়েন্টি ও একদিনের দলে তার নাম নেই।

ভারতীয় টি-টোয়েন্টি দল

বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, রিষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামী, ভুবনেশ্বর কুমার।

একদিনের দল

বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, রিষভ পন্থ, শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।