Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টিভি ইন্ডাস্ট্রিতে উরফি জাভেদকে কেউ সম্মান করে না কেন? জেনে নিন আসল কারণ

Updated :  Sunday, April 10, 2022 3:21 PM

বিগ বস প্লাটফর্ম থেকে সকলের নজরে আসেন মডেল তথা অভিনেত্রী উরফি জাভেদ। মাঝেমধ্যেই তাকে দেখা যায় খবরের শিরোনামে থাকতে। তবে তিনি তার অভিনয়ের জন্য নয় বরং তার সাহসী পোশাকের জন্য বেশি বিতরকের সম্মুখীন হয়ে থাকেন। নেটিজেনরা তাকে সস্তার ক্যাটরিনা কাইফ আখ্যা দিলেও, উরফি এই বিষয়গুলি নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নন। বরং তিনি সব সময় বলেন, “ট্রোলিংকে আমি ট্রোল করি। এগুলো আমার উপরে প্রভাব ফেলে না। এইসব কোনদিনও আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবে না। আমি এখন এমন একটা জায়গায় আছি যে এরা আর আমার কোন ক্ষতি করতে পারবেনা। আমি এরকম লোকেদের পাত্তা দিই না।”

তবে, তাকে নিয়ে বিতর্ক হবে না এরকমটা তো নয়। তিনি যখনই কোন নতুন ছবি আপলোড করেন কিংবা তিনি এমন কোনো ভিডিও আপলোড করেন, যেখানে তাকে সাহসী পোশাকে দেখা যাচ্ছে, সেগুলি কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। বিতর্ক সবসময় তাকে কেন্দ্র করে চলে এবং তিনি কখনোই বিতর্ক এড়িয়ে যেতে চান না, বরং সেটাকে নিয়ে ভাল ভাবেই চলতে পারেন তিনি। তবে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় এবং প্রতিদিন নিয়ম করে সোশ্যাল মিডিয়াতে ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন তিনি। তার মধ্যেই ভক্তদের সঙ্গে ভাবের আদান-প্রদান করাও হয়ে যায় তার।

তবে তিনি যেহেতু সরাসরিভাবে বলিউডের সঙ্গে যুক্ত নন তাই তাকে নিয়ে অনেকেই মজা করেন এবং তাকে সাধারণত খুব একটা ভাল কাজ দেওয়া হয় না। এখনো পর্যন্ত তিনি নিজের মাপের কোনো কাজ পাননি। একটি ইন্টারভিউতে উরফি জাভেদ বলছেন, টিভি ইন্ডাস্ট্রিতে তিনি সম্মান পাচ্ছেন না। তাকে তেমন কেউ ভালো কাজ দিতে চাইছে না। বিগ বস থেকে জনপ্রিয়তা পেলেও তিনি সব সময় চান যেন নিজের চেষ্টায় তিনি কিছু একটা বড় করেন নিজের জীবনে। কিন্তু টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে চলছে সেই একই রকম বাড়ির বউ ধারার সমস্ত কাজ। এই কারণেই তিনি এই সমস্ত রোলের জন্য ডাক পাচ্ছেন না।

তিনি আরো বলেছেন, বিভিন্ন টিভি অনুষ্ঠানেও তাঁকে তেমনভাবে সম্মান দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ জানাচ্ছেন, তাকে কেউ ঠিকভাবে কাস্টিং করতে চাইছেন না। ইন্টারভিউতে তিনি কাস্টিং কাউচ এর বিভিন্ন কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি বলছেন, অনেকেই আমার পোশাক নিয়ে আমাকে কটাক্ষ করে থাকেন। কিছুদিন আগেই কাশ্মীরা শাহ এবং ফারহা খান আলি উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে কটাক্ষ করেছিলেন। সেই নিয়ে আক্রমণ করলেন তিনি।