Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সতর্কবার্তা! আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির আশঙ্কা এই সব এলাকায়, জানালো আবহাওয়া অফিস

Updated :  Monday, August 19, 2019 9:21 AM

গত কয়েকদিন ধরে দেশজুড়ে হচ্ছে ভারী বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জেলার মানুষ মুখোমুখি হয়েছে তুমুল বৃষ্টির। বন্যা হয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম ভারতে। লক্ষাধিক মানুষ ঘরছাড়া। বন্যাতে মারা গিয়েছে কয়েকশো মানুষ। বেশ কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে ভাসছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্য। কর্ণাটক ও কেরালা রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করছে। এমনিতেই কর্ণাটকের বাসিন্দারা চরম ভোগান্তিতে ভুগছে তারপর আবার দিল্লির আবহাওয়া অফিস আপাতত বৃষ্টি কমার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা আবার ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটকের উপকূল অঞ্চলে। আবহাওয়া দপ্তর(আইএমডি) থেকে জানানো হয়েছে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা দিল্লি, পাঞ্জাব, গুজরাট, সিকিম, পশ্চিমবঙ্গ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, পঞ্জাব, উত্তরাখণ্ড, বিহার, গোয়া, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মিজোরাম, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মনিপুর ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল রাজ্যে। তাই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মৎস্যজীবীদের আগামী ৭২ ঘণ্টা সমুদ্রে যেতে মানা করা হয়েছে।