Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ত্বককে উজ্জ্বল করে তুলবেন কি করে? জেনে নিন সহজ পদ্ধতি

Updated :  Wednesday, September 25, 2019 10:52 AM

ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী সকলেই হতে চায়। কিন্তু বর্তমানে ব্যস্ত জীবন-যাপনে ত্বকের সঠিক যত্ন নেওয়া হয়ে ওঠেনা। তাই সমস্ত দিক খেয়াল রেখেই চর্ম বিশেষজ্ঞরা এমন কিছু ঘরোয়া উপায়ের কথা জানিয়েছেন যা থেকে আপনি খুব কম সময়ে আপনার ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে পারবেন।

অতি পরিচিত একটি সবজি টমেটো যা ত্বক উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা রাখে। টমেটো দিয়ে মাস্ক তৈরি করতে প্রয়োজন ১ টেবিল চামচ টমেটো রস, আধা টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ গোলাপ জল। এই সব উপাদান একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিন ও ১০ থেকে ১৫ মিনিট রাখার পর মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি ব্যবহার করলে আপনি নিজেই আপনার ত্বকের পরিবর্তন বুঝতে পারবেন।

সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর আপেল ত্বক উজ্জ্বল করতে খুবই উপকারী। আপেলের মাস্ক তৈরি করতে ১ টেবিল চামচ আপেলের জুসের সঙ্গে আধা টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাকটি আপনার মুখে ও গলায় ভালোভাবে মেখে কুড়ি মিনিট রাখুন। কুড়ি মিনিট পর ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে নিন। এই মাক্সটি আপনার ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা ভাব এনে দেবে।