Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পেটের সমস্যায় ভুগছেন? বাজার থেকে নিয়ে আসুন এই সবজিটি! তারপর দেখুন

Updated :  Thursday, September 26, 2019 7:03 AM

পটল দিয়ে রান্নার অনেক পদ করা যায়। পটল ভাজা থেকে শুরু করে পটলের দোর্মা,দই পটল, পটল চিংড়ি ইত্যাদি অনেক সুস্বাদু খাবার করা যায়। জিভে জল আনা সব খাবার। তবে কি জানেন পটল আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী? আসুন জেনে নেওয়া যাক–

১) পেটের সমস্যা নিরাময়ে: পটলের বীজ কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকারী। পেটের সমস্যায় পটলের শাঁসের থেকে বীজ বেশি উপকারী।

২) অ্যান্টি এজিং: পটল ত্বকের তারুণ্যকে বজায় রাখতে সক্ষম। পটলের মধ্যে থাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। যার ফলে ত্বকের যে কোনো সমস্যায় কাজ দেয়।

৩) রক্ত পরিশোধিত করা: রক্তকে পরিশোধিত করতে পটল একটি উপকারী সবজি।

৪) ওজন কমাতে সাহায্য করে: পটল ওজন কমাতে সাহায্য করে। পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার ফলে অনেকক্ষণ পেট ভরে থাকে।

৪) হজমে সাহায্য করে: লিভারের পক্ষে পটল খুবই ভালো। পটল হজমে সাহায্য করে।

৫) ব্লাড সুগার ও কোলেস্টেরল কমাতে: কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা কমানোর জন্য পটলের বীজ খুবই উপকারী।