Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold Price Update: ব্যাপক দাম কমলো সোনার, আপনার শহরে আজ ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের দাম কত? জানুন সর্বশেষ রেট

Updated :  Friday, July 28, 2023 11:43 AM

দেশজুড়ে সোনার দামে এখন অনেক উত্থান-পতন চলছে, যার কারণে গ্রাহকদের মধ্যেও বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তবে এটি একটি সুবর্ণ সুযোগ। কারণ বর্তমান দিনগুলিতে সোনা তার সর্বোচ্চ স্তরের তুলনায় অনেক সস্তা বিক্রি হচ্ছে। তাড়াতাড়ি সোনা না কিনলে আফসোস করতে হবে। আপনার শহরে সোনা কত টাকায় বিকোচ্ছে? জেনে নিন বিস্তারিত।

ভারতীয় বুলিয়ন বাজারে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৯,৭৪০ টাকা রেকর্ড করা হচ্ছে, যেখানে ২২ ক্যারেট সমপরিমাণ সোনার দাম ৫৪,৭২০ টাকা রেকর্ড করা হচ্ছে। আজ শুক্রবার দেশের রাজধানী দিল্লিতে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দর ৬০,৬৪০ টাকা রেকর্ড করা হচ্ছে, যেখানে ২২ ক্যারেট ১০ গ্রামের দাম ৫৫,৬০০ টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দর ছিল ৬০,৪৯০ টাকা, যেখানে ২২ ক্যারেট (১০ গ্রাম) দর ছিল ৫৫,৪৫০ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষজ্ঞরা মনে করছেন আর কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। তাই আপনি যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন। আপনি যদি দেশের বুলিয়ন মার্কেটে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ঘরে বসেই জানতে পারবেন সোনার বর্তমান রেট সম্পর্কে। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে। এতে আপনি সহজেই সোনার সর্বশেষ রেট চেক করতে পারবেন।