Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গণেশ চতুর্থীতে কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ? দেখুন RBI প্রকাশিত ছুটির তালিকা

Updated :  Tuesday, September 19, 2023 4:09 PM

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। এই মাসেই রয়েছে গণেশ চতুর্থী। এই উৎসব চলে ১০ দিন ধরে। এই গণেশ চতুর্থীতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে ছুটি থাকে। এই উপলক্ষে ১৮, ১৯ এবং ২০ সেপ্টেম্বর রাজ্যগুলির উপর নির্ভর করে বিভিন্ন দিনে ব্যাঙ্ক ছুটি পালন করা হচ্ছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে RBI ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। আপনার রাজ্যে ছুটি কবে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

  • 18 সেপ্টেম্বর, 2023- (সোমবার) বিনায়ক চতুর্থী উপলক্ষে কর্ণাটক এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক ছুটি রয়েছে।
  • 19 সেপ্টেম্বর, 2023- (মঙ্গলবার) গণেশ চতুর্থী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু এবং গোয়াতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 20 সেপ্টেম্বর, 2023 – (বুধবার) ওড়িশা এবং গোয়াতে ব্যাঙ্ক ছুটি থাকবে৷

এছাড়াও সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কে আরও কিছু ছুটি আছে দেশজুড়ে। দেখে নিন সেই তালিকা এখানেই:

  • 22 সেপ্টেম্বর, 2023: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস- কেরালায় ব্যাঙ্কগুলি বন্ধ।
  • 23 সেপ্টেম্বর, 2023: চতুর্থ শনিবার এবং মহারাজা হরি সিংয়ের জন্মদিন- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।
  • 25 সেপ্টেম্বর, 2023: শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী- আসামে ব্যাঙ্কগুলি বন্ধ।
  • 27 সেপ্টেম্বর, 2023: মিলাদ-ই-শেরিফ (নবী মোহাম্মদের জন্মদিন)- জম্মু ও কেরালায় ব্যাঙ্ক বন্ধ।
  • 28 সেপ্টেম্বর, 2023: ঈদ-ই-মিলাদ বা ঈদ-ই-মিলাদুন্নবী (নবী মোহাম্মদের জন্মদিন)- গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তানিল নাড়ু, উত্তরা খণ্ড, তেলেঙ্গানা, মণিপুর, উত্তর প্রদেশ, নতুন দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ রয়েছে , ছত্তিশগড়, ঝাড়খণ্ড।
  • 29 সেপ্টেম্বর, 2023: ঈদ-ই-মিলাদ-উল-নবীর পরে ইন্দ্রযাত্রা এবং শুক্রবার- সিকিম, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ।