Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লকেটের বাড়ি গিয়ে ভাইফোঁটা নিলেন দীলিপ ঘোষ

Updated :  Tuesday, October 29, 2019 10:13 AM

হিন্দুদের একটি চিরন্তন সম্প্রীতির উৎসব ভাইফোঁটা। ভাইবোনের মধ্যেকার ভালোবাসা অটুট রাখার জন্য পালিত হয় এই উৎসব। সারা ভারতবর্ষ জুড়েই সাড়ম্বরে সেলিব্রেটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের মধ্যেই পালিত হয় ভাইফোঁটা।

প্রতি বছরের মতো এবছরও রাজনৈতিক নেতা নেত্রীদের ভাইফোঁটাও পালিত হচ্ছে সাড়ম্বরে। এদিন সকালেই বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে ফোঁটা নিয়ে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতি বছরই তিনি যান লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি ফোঁটা নিতে। এবছরও তার ব্যতিক্রম হলো না।