Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রণবীরের সঙ্গে যীশু, তবে কি ‘বরফি’ তারকা জুটি আবার ফিরছে পর্দায়

Updated :  Wednesday, November 6, 2019 12:14 PM

কেয়া সেন : রণবীর কাপুরের সঙ্গে নিজের সেলফি ভাইরাল করলেন যীশু সেনগুপ্ত। বর্তমানে মহেশ ভাটের “সড়ক টু”-এর শ্যুটিং এ ব্যস্ত যীশু। শ্যুটিং ফ্লোরে রয়েছেন আলিয়া ও আদিত্য কাপুর ও। আর সেখানেই নাকি আলিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন রণবীর। যীশু ও সুযোগ বহাড়তে নারাজ। নিজের “বরফি” তারকার সঙ্গে দেখা হতেই ক্লিক করে নিয়েছেন একটি সেলফি, আর তা পোস্ট করেছেন নিজের ফ্যানেদের জন্য।

প্রসঙ্গত, তারকা জুটি অফিসিয়ালি কিছু না জানলেও, ২০২০ তেই একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বিটাউনের লাভবার্ডস রণবীর-আলিয়া।