Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

যোগীর রাজ্যে জারি হল ১৪৪ ধারা, বিক্ষোভ সমাবেশ-মিছিল-জমায়েত নিষিদ্ধ

Updated :  Thursday, December 19, 2019 11:13 AM

উত্তরপ্রদেশ : সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকেই একের পর এক রাজ্যে চলছে বিক্ষোভ প্রদর্শন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়েছে সারা ভারত জুড়েই। পশ্চিমবঙ্গ, দিল্লি সহ উত্তরভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে ১৪৪ জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যে যেকোনো ধরণের বিক্ষোভ সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বুধবার একটি বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের তরফে।

উত্তরপ্রদেশের পুলিশের ডিজিপির তরফে টুইটারে জানানো হয়েছে, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও কোনো জমায়েত বা মিছিল করার অনুমতি দেওয়া হবেনা। রাজ্যজুড়ে জারি করা হলো ১৪৪ ধারা। পুলিশের ডিজিপি অভিভাবকদের কাছে এও অনুরোধ করেছেন, তারা যেন তাঁদের সন্তানদের বোঝান বিক্ষোভ, মিছিলে অংশ না নেওয়ার ব্যাপারে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখিয়েছে একাধিক সংগঠন। বৃহস্পতিবার বিরোধী দলগুলির বিক্ষোভ প্রদর্শনের কথা ছিল, কিন্তু ১৪৪ ধারা জারি করে আপাতত তা বন্ধ করা হলো। বিরোধীদের অভিযোগ এভাবে বিরোধী কন্ঠস্বর রোধ করার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন : ‘ধর্ষণের সময় নাবালক ছিলাম’, দিল্লি হাই কোর্টে দাবি নির্ভয়ার অপরাধীর

এদিকে উত্তর ভারতের বিক্ষোভের প্রভাব ছড়িয়ে পড়েছে দক্ষিণ ভারতেও। যার জেরে ২১ ডিসেম্বর পর্যন্ত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতেও ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শহরে যাতে কোনো বিক্ষোভ প্রদর্শন বা জমায়েত না হয় তার জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়েছে কর্ণাটক সরকার। এদিকে পশ্চিমবঙ্গে গত শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন কিছুটা শান্ত। তবে গতকাল সন্ধ্যায় রায়গঞ্জে বিক্ষোভ প্রদর্শন সেরে ফেরার পথে বিক্ষোভকারীদের উপর বোমাবাজির মতো ঘটনা ঘটে।