নিজের অদ্ভুত এবং ব্যতিক্রমী ফ্যাশন সেন্সের জন্য বরাবরই শিরোনামে থাকেন Uorfi Javed। আবারও এক অভিনব পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে এমন এক ড্রেসে দেখা গেছে, যা দেখে অবাক নেটিজেনরা।
ভিডিওর শুরুতে উর্ফিকে একটি সাধারণ কালো স্লিভলেস টপ পরে দেখা গেলেও আসল চমক ছিল পোশাকের নিচের অংশে। সেখানে লাগানো ছিল অসংখ্য ছোট ছোট রঙিন ছাতা, যা শুধু সাজসজ্জার জন্য নয়, ঘুরতেও দেখা যায়। চলন্ত এই ডিজাইন তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
View this post on Instagram
ভিডিওতে দেখা যায়, আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন Uorfi Javed। জনসমক্ষে তাঁর এই অভিনব ফ্যাশন মুহূর্তের মধ্যে নজর কেড়েছে সকলের। অনেকেই তাঁর সৃজনশীলতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ অবাক হয়ে গিয়েছেন এমন পরীক্ষামূলক ফ্যাশন দেখে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ফ্যাশনের ক্ষেত্রে নতুন নতুন এক্সপেরিমেন্ট করার জন্য উর্ফি বরাবরই পরিচিত, আর এবারও তার ব্যতিক্রম হল না।













