Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শেওড়াফুলিতে করোনা আক্রান্ত এক বৃদ্ধ, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১

Updated :  Sunday, March 29, 2020 11:31 PM

রাজ্যে আবার এক করোনা আক্রান্ত। শেওড়াফুলির এক বৃদ্ধের আক্রান্তের খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দুর্গাপুরে একটি সংস্থাতে তিনি কাজ করতেন। সূত্রের খবর অনুযায়ী তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন এবং জ্বর নিয়েই তিনি অফিস ও করেছিলেন। অর্থাৎ আরও কিছু মানুষের সংক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আক্রান্তের বিদেশ সফরের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। বর্তমানে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২১ জন।

বিস্তারিত আসছে, সঙ্গে থাকুন।