Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভক্তের ডাকে সাড়া দিয়ে কেরলের বানভাসিদের জন্য ১ কোটি টাকা দিয়েছিলেন সুশান্ত

Updated :  Sunday, June 14, 2020 9:10 PM

মাত্র ৩৪ বছরে অকাল প্রয়াণ হয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। আজ সকালে তাঁর মুম্বাইয়ের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঠিক কি কারণে আত্মহত্যা করেছেন অভিনেতা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়, তবে মনে করা হচ্ছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আজ তাঁর মৃত্যুর পর উঠে আসছে একাধিক ছোট বড় কাহিনী।

তিনি ছিলেন একজন সদা হাস্যময় অভিনেতা, তাঁর মনটাও ছিল খুব বড়। আজ তাঁর মৃত্যুর পর একটি পোস্ট ভাইরাল হয় যেখানে অমায়িক সুশান্তকে দেখা যায়। ২০১৮ তে হওয়া কেরল বন্যার সময়ে এক ভক্ত ইনস্টাগ্রামে সুশান্তের একটি পোস্টের কমেন্টে বলেন, তিনি কেরলে দুর্গতদের সাহায্য করতে চান কিন্তু একসাথে এত টাকা সাহায্য করার সামর্থ্য তাঁর নেই। সেই ভক্তের কথা শুনে এক মুহূর্তও দেরি করেননি সুশান্ত। ইনস্টাগ্রামের সেই পোস্টের কমেন্টেই জানান তিনি তাঁর ওই ভক্তকে ১ কোটি টাকা দেবেন।

১ কোটি টাকা তিনি তাঁর ওই ভক্তের ব্যাংক অ্যাকাউন্টে দেন। ১ কোটি টাকা দিয়েও একবারের জন্যও কিন্তু সুশান্ত নিজের কৃতিত্ব দাবি করেননি। টুইটারে তিনি পোস্ট করে সমস্ত কৃতিত্ব তাঁর ওই ভক্তকে দেন। টুইটারে সুশান্ত লেখেন, “আপনি কাজটি শুরু করেছেন। আমি আপনার জন্য গর্বিত।” ২০১৮ তে নাগাল্যান্ডের বন্যাতেও ১.২৫ কোটি টাকা দেন সুশান্ত। আর আজ আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন রিল লাইফের ধোনি, সকলের প্রিয় সুশান্ত সিং রাজপুত।