Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চলতি বছরেই এই অভিনেত্রীর সাথে বিয়ের পরিকল্পনা করেছিলেন সুশান্ত, জানা গেল তদন্তে

Updated :  Friday, June 19, 2020 2:37 PM

গত ১৪ই জুন রবিবার বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তার এই অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না। হতাশার সাথে লড়াই করেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও কাজের হাতছাড়া হওয়া এবং পেশাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতারও অবদান রয়েছে এই মৃত্যুর পেছনে। এই বিষয়ে মুম্বাই পুলিশ তদন্ত চালাচ্ছে।

গতকাল রিয়া চক্রবর্তী কে এই বিষয়ে তলব করে তার বয়ান রেকর্ড করা হয়। সেখানে তিনি স্বীকার করেছেন সুশান্তের সাথে তার সম্পর্কের কথা। শুধু তাই নয় তিনি এও জানিয়েছেন যে তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। এছাড়াও খুব শীঘ্রই তারা একসাথে একটু সম্পত্তি কেনার কথাও ভেবেছিলেন। ‘জলেবি’ সিনেমার এই অভিনেত্রী জানিয়েছেন সুশান্তের পরিবারের তাকে নিয়ে সমস্যা ছিল। এমনকি তারা শেষকৃত্যতেও তার উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পিংকভিলার ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গিয়েছে, রিয়াকে তাদের দুজনের সমস্ত এসএমএস দেখাতে বলা হয়। এছাড়াও তাদের সমস্ত ছবি, ভিডিও সহ গোটা ফোন স্ক্যান করা হয়। রিয়া জানিয়েছে তারা দুজন একসাথে বসবাস করছিলেন এবং একটি সম্পত্তি কেনার পরিকল্পনা করেছিলেন। তিনি স্বীকার করেছেন চলতি বছরের শেষের দিকে তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন।

চলতি বছরেই এই অভিনেত্রীর সাথে বিয়ের পরিকল্পনা করেছিলেন সুশান্ত, জানা গেল তদন্তে

সূত্র থেকে জানা গিয়েছে পুলিশের সন্দেহ যে তারা তাদের সম্পর্ক বিচ্ছেদের পরিকল্পনা করেছিলেন কিনা। রিয়া তাদের বিনিময় করা এসএমএস গুলি পুলিশকে দেখিয়েছেন এবং এটিও জানিয়েছেন তারা ফোনেও কথা বলেছিলেন। তিনি পুলিশকে এও বলেন যে সুশান্তের অবস্থা দেখে তার বাড়িতেও জানিয়েছিলেন এবং তার বোনকে বলেছিলেন সুশান্তর সাথে এসে থাকার জন্য। তবে এই ভয়ংকর পদক্ষেপ নেওয়ার পর শেষকৃত্যে থাকা নিয়েও তার পরিবার অসন্তোষ প্রকাশ করে।