Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Breathe: Into The Shadows-এর ডাবিংয়ের জন্য এই স্টুডিওতে গিয়েছিলেন অভিষেক

Updated :  Sunday, July 12, 2020 9:29 AM

করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এমনকি অভিষেক বচ্চন ও করোনা পজিটিভ। গতকাল রাতে দুই তারকাই তাদের এই করোনা আক্রান্তের কথা টুইট করে জানিয়েছেন। বর্তমানে তারা দুজনেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন। এখন দুজনের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে।

কিছুদিন আগেই অভিষেক বচ্চন তাঁর ওয়েব সিরিজ Breathe: Into The Shadows-এর ডাবিংয়ের জন্য মুম্বইয়ের একটি স্টুডিওতে গিয়েছিলেন ৷ সেই স্টুডিও আপাতত কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল।

জয়া বচ্চন, ঐশ্বর্য রায় বচ্চন ও আরাধ্যার করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও আজ ফের তাদের সোয়াব টেস্ট করা হবে বলে জানা গেছে।