Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অভিনেত্রী স্বস্তিকাকে ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি, পুলিশের জালে দুই অভিযুক্ত

Updated :  Saturday, July 18, 2020 2:51 PM

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সর্বদাই সমালোচকদের বিতর্কের স্পষ্টই জবাব দিয়েছেন। এবার ও তাই করলেন। তবে এবার মুখে জবাব না দিয়ে সোজা গেলেন পুলিশের কাছে। পুরো ব্যাপারটা খোলসা করে বলা যাক। সম্প্রতি স্বস্তিকা মুখ্যোপাধ্যায় ফেসবুক মেসেঞ্জারে ধর্ষণ এবং অ্যাসিড হামলার হুমকি দিয়েছিল হুগলির এক যুবক। আর এই ঘটনার জেরে তিনি কোনো তর্কাতর্কিতে না জড়িয়ে সরাসরি কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছেন।

এই ঘটনার সূত্রপাত ২৬ জুন। অভিনেত্রী সেদিন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। আর সেই সাক্ষাৎকারের সময় একটি ভুয়ো খবর প্রচার করেছিল ওই পোর্টাল। সেখানে স্বস্তিকা নাকি মন্তব্য করেছিলেন,”সুইসাইড আজ একটা ফ্যাশন হয়ে গিয়েছে।” আর প্রতিবেদনের এই লেখা রীতিমত ভাইরাল হয়ে যায়। তারপরেই বিভিন্ন কু মন্তব্য আসে অভিনেত্রীর কাছে। যদিও স্বস্তিকা এমন কিছুই বলেননি।

স্বস্তিকাকে ধর্ষণ এবং অ্যাসিড আক্রমণের হুমকি দিয়েছে কৌশিক দাস নামক হুগলির এক যুবক। আর এই ঘটনার পর অভিনেত্রী সরাসরি লালবাজার সাইবার ক্রাইমের কাছে যান। যিনি হুমকি দিয়েছেন সেই কৌশিক দাসকে গ্রেফতার করার পাশাপাশি ওই সংশ্লিষ্ট পোর্টালের ভুয়ো খবর প্রকাশ করার জন্য শুভম চক্রবর্তীকেও গ্রেফতার করেছে পুলিশ। এই জন্য অভিনেত্রী লালবাজার ক্রাইম ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়েছেন।