Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার সাথে এবার ডেঙ্গুতেও আক্রান্ত হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া

Updated :  Friday, September 25, 2020 3:35 PM

নয়াদিল্লি: করোনার পাশাপাশি এবার ডেঙ্গিতেও আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া৷ জানা গিয়েছে গত ১৪ সেপ্টেম্বর মনীশ সিসোদিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত বুধবার তাঁকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ রাজ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়৷

কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বেসরকারি ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ এরপর তাঁর তাঁর ব্লাড প্লেটলেট কাউন্টও কমতে শুরু করে। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও প্রকট হতে শুরু করে। কিন্তু এরপর জানা যায় বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর অবস্থা আস্তে আস্তে স্থিতিশীলথতে শুরু করে। পরে তাঁকে আইসিইউ থেকেও বের করেও আনা হয়৷ সব মিলিয়ে এখন তার অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে বলে সূত্রের খবর।