Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আম্বানি পরিবারে নতুন সদস্য, নাতিকে কোলে নিয়ে ভাইরাল মুকেশদাদুর ছবি

Updated :  Friday, December 11, 2020 8:53 AM

আম্বানি পরিবারে আগমন হলো নতুন সদস্যের। বুধবার, 9 ই ডিসেম্বর, মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পুত্রবধূ এবং আকাশ আম্বানির স্ত্রী শ্লোক মেহতা মুম্বইয়ের ধীরুভাই আম্বানি হসপিটালে জন্ম দিলেন পুত্রসন্তানের। সংবাদ সংস্থা পিটিআই-কে আম্বানি সাম্রাজ্যের ভবিষ্যত অধিপতির আগমনের কথা জানালেন আম্বানি পরিবারের মুখপাত্র। এই মুহূর্তে শ্লোক এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। আম্বানি পরিবার নবজাতকের আগমনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে।

সম্প্রতি নাতিকে দেখতে ধীরুভাই আম্বানি হসপিটালে গিয়েছিলেন মুকেশ আম্বানি। সদ্যোজাত নাতিকে কোলে নিয়ে মুকেশ আম্বানির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবির নিচে নেটিজেনরা শুভেচ্ছা বার্তা জানালেও উঠেছে প্রশ্ন। আম্বানি পরিবারের মত একটি বিখ্যাত পরিবারের সদস্য মুকেশ আম্বানি করোনা পরিস্থিতিতে মুখে মাস্ক না পরে, করোনা বিধি না মেনে সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। কারণ শিশুদের সংক্রমণের যথেষ্ট ভয় থাকে। তবে মুকেশ এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

2019 সালের 9 ই মার্চ আকাশ আম্বানির সঙ্গে বিয়ে হয় তাঁর ছোটবেলার বান্ধবী শ্লোক মেহতার। শ্লোক হিরে ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে। আকাশ ও শ্লোকের বিয়েতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, ফিল্ম ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদরা। মিডিয়ায় শিরোনাম তৈরি করেছিল আম্বানি পরিবারের এই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান।