Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনায় আক্রান্ত টলিউড অভিনেতা জিৎ, রয়েছেন হোম আইসোলেশনে

Updated :  Tuesday, April 20, 2021 2:23 PM

করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। একের পর এক অভিনেতা করোনার খবর সামনে আসছে। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী।

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন ভিকি কৌশল এবং সাথে সাথেই আক্রান্ত হয়ে যান বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তারপর এই মারণ ভাইরাস থাবা বসায় গরিবদের মাসিহা সোনু সুদের ওপর। এরপর বলিউডের পাশাপাশি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাবা বসিয়েছে করোনা। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা জিৎ। তিনি নিজেই এই কথা আজ টুইট করে জানান। আপাতত চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে আছেন তিনি।

অভিনেতা জিৎ আজ টুইট করে লিখেছেন, “সকলকে জানাতে চাই যে আমি করোনায় আক্রান্ত। বাড়িতে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হোম আইসোলেশনে আছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসে ছিল তাদের অনুরোধ জানাচ্ছি যাতে তারা করোনা টেস্ট করে নেয়। সবাই এই পরিস্থিতিতে নিজের যত্ন নিন।” অভিনেতার টুইটের কমেন্টে তার অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছে।