Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিদেশের মাটিতে রিক্সা চালাতে ব্যস্ত অভিনেত্রী সন্দীপ্তা সেন

Updated :  Monday, June 28, 2021 10:22 AM

রিক্সা চালাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী সন্দীপ্তা! রিক্সা চালিয়ে শহর ঘুরতে ব্যস্ত। শখে রিক্সা চালালেন অভিনেত্রী। তাও আবার প্রিয় বোনকে রিক্সার সিটে বসিয়ে নিউইর্য়কের সেন্ট্রাল পার্কে রিক্সা চালাচ্ছেন অভিনেত্রী।

রবিবার সেই ছবি পোস্ট করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। হাল্কা গোলাপি ফুল স্লিভ টিশার্ট আর ব্লু ডেনিম শর্টস পড়ে আর হাল্কা মেক আপ আর সাইড ব্যাগ নিয়েবেরিয়ে পড়লেন অভিনেত্রী। ক্যপাশানে লিখলেন ,রিক্সা ভালোবাসা, নিউইয়র্কে বোনের সাথে কাটানো মজার মুহূর্ত। হ্যাশট্যাগে থ্রোব্যাক ও লেখেন সন্দীপ্তা। অভিনেত্রীর এই রিক্সা চালানো দেখে অনেকেই প্রশংসা করেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট। করোনাকালে বাড়ির বাইরে বেরোতে না পেরে পুরোনো ছবি গুলি দেখে মন ভরাচ্ছেন অভিনেত্রী।

উল্লেখ্য, এই করোনা মরশুম সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সন্দীপ্তা তবে অন্যভাবে। অভিনয়ে আসার আগে অভিনেত্রী সাইকোলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। প্রায় একবছর মতো ক্লিনিকে প্র্যাকটিসও করেছেন অভিনেত্রী। মানুষের মন পড়তে অভিনেত্রী ভালো জানেন। তাই তো করোনা কালে যে সব মানুষ মানসিক অবসাদে ভুগছেন, তাঁদের সকলের মন সাড়ানোর দায়িত্ব নিয়েছেন সন্দীপ্তা। কোভিড পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে বিনামূল্যে অনলাইনে কাউন্সেলিং শুরু করেছেন সন্দীপ্তা। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রিহ্যাবিলিটেশল সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর করেন সন্দীপ্তা সেন। ।

গত বছর লকডাউনের পর থেকে সন্দীপ্তাকে আর কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। এই জুলাই মাসেই সন্দীপ্তা অন্যভাবে আসছে প্রিয় দর্শকদের সামনে। পরিচালক অঞ্জন দত্তের পরিচালনায় ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্যা হিলস’ দিয়ে কামব্যাক করছেন সন্দীপ্তা।। এছাড়া এই ওয়েব সিরিজে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দিতা বসু, রাজদীপ গুপ্ত ও সুপ্রভাত দাসকে।