Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ বিকেল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায়, সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের

Updated :  Monday, July 18, 2022 4:18 PM

আষাঢ় মাস শেষ করে শ্রাবণ মাস চলে এলেও এখনো পর্যন্ত ভারী বৃষ্টির কোন ছিটেফোটাও পেল না দক্ষিণবঙ্গ। গত কয়েকদিনের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারো বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে আবারো উত্তরবঙ্গে ছন্দে ফিরতে চলেছে বর্ষা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু অত্যন্ত দুর্বল। এই কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখনই তাপমাত্রার খুব একটা হেরফের হচ্ছে না। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

অন্যদিকে কয়েকদিনের বিরতির পর উত্তরবঙ্গে আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যে কিংবা রাত থেকেই শুরু হবে বৃষ্টি।

সোমবার দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু রাত্রের দিকে। বৃষ্টির পরে ওই জেলাগুলিতে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।