Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উত্তরবঙ্গ মানুষদের জন্য কী বার্তা দিল আবহাওয়া অফিস? জেনে নিয়ে সতর্ক থাকুন

Updated :  Monday, September 16, 2019 11:53 AM

আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসুমী অক্ষরেখা নিম্নচাপটি দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরেই সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

দক্ষিণবঙ্গ হল, কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া কি বলছে?… উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও মনখারাপের। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি পাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে দার্জিলিং-সহ ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

তবে বৃষ্টি হলেও গরম থেকে মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এছাড়া আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আন্দামানে। ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।