Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রক্তস্বল্পতা ও হজমের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন খান এই পানীয়-

Updated :  Tuesday, September 17, 2019 6:09 PM

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : প্রোটিন ও ক্যালসিয়ামে সমৃদ্ধ দুধ একটি পুষ্টিগুণসম্পন্ন খাদ্য উপাদান। বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে দুধ খুবই উপকারী। দুধের সঙ্গে গুড় যোগ করা হলে এটি দুধের স্বাদ বাড়ানোর সাথে সাথে এর কার্যক্ষমতাও বৃদ্ধি করে থাকে। এই দুই উপাদান একত্রে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে থাকে। জেনে নিন দুধ ও গুড়ের কিছু স্বাস্থ্যকর গুনাগুন-

প্রথমতঃ দুধে থাকা ক্যালসিয়াম হাড় শক্তিশালী রাখে ও গাঁটের ব্যথা কমাতে উপকারী। দুধের সঙ্গে গুড় যোগ করলে এটি আরো উপকারী।

দ্বিতীয়তঃ দুধ ও গুড় ত্বকের সুরক্ষায় খুবই উপকারী। শীতকালে বিশেষ করে দুধের সঙ্গে গুড় মিশিয়ে খাওয়া প্রয়োজন। কারণ শীতে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। দুধ ও গুড় একত্রে ত্বকের সব সমস্যা সমাধান করে থাকে।

তৃতীয়তঃ বর্তমানে ফাস্টফুড ও জাংক ফুডের জামানায় হজমের সমস্যা খুবই সাধারন। আর এই হজমের সমস্যা থেকে হতে পারে কোষ্ঠকাঠিন্য। দুধ ও গুড় একসাথে হজমে সমস্যা সমাধান করে থাকে।

চতুর্থতঃ দুধ ও গুড় একত্রে রক্তস্বল্পতার সমস্যা সমাধান করে। গর্ভাবস্থার পরে একটি সাধারণ সমস্যা হলো রক্তস্বল্পতা। এই সময়ে দুধ ও গুড় নিয়মিত পান শরীরে আয়রনের মাত্রা সঠিক রেখে রক্তস্বল্পতার সমস্যা দূর করে।