Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নির্যাতিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে জামিন পেল অভিযুক্ত

Updated :  Sunday, November 8, 2020 5:00 PM

মাদুরাই: ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার ঘটনায় মাদ্রাজ হাইকোর্টে মামলা চলছিল। সেখানে নির্যাতিতা নাবালিকা সাবালিকা হওয়ার পর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে জামিন পেল অভিযুক্ত। আদালতের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে ওই নির্যাতিতাকে অভিযুক্তকে বিয়ে করতে হবে। সেই বিয়ের শংসাপত্র আদালতে জমা করতে হবে। এর অন্যথা হলে পুনরায় পোকসো আইনের আওতায় অভিযুক্তকে গ্রেফতার করবে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ১৭ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। এ ঘটনার পর অন্তঃসত্ত্বা হয়ে পরেছে সে। এর ফলে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে পকসো আইনের আওতায় ধর্ষণ করার অভিযোগ আনে পুলিশ। কিন্তু পরবর্তী সময়ে আদালতের কাছে অভিযুক্ত জামিনের আবেদন করে।

প্রথমে আদালত সেই আবেদন নাকচ করে দিলেও পরবর্তীকালে ওই নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করতে হবে। এই মর্মে আদালত অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে।